বিনোদন

১৩ বছর পর ফিরছেন আবেদনময়ী সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউডে একসময় পরিচিত মুখ ছিলেন সমীরা রেড্ডি। পর্দায় তিনি পরিচিতি ছিলেন নিজের আবেদনময়ী উপস্থিতির জন্য। ‘রেস’, ‘দে দানা দন’-এর ছবির নায়িকা প্রায় ১৩ বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। ২০১২ সালের ‘তেজ’ ছিল তাঁর শেষ ছবি। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ভৌতিক ছবি ‘চিমনি’ নিয়ে।

সমীরা জানান, তাঁর এই প্রত্যাবর্তনের প্রেরণা এসেছে একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে, নিজের ছেলের কাছ থেকে। ‘এক বছর আগে আমার ছেলে রেস দেখে অবাক হয়ে বলল, “মা, তুমি তো এখন এ রকম দেখাও না। তুমি আবার অভিনয় করছ না কেন?” আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। ও-ই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল,’ বললেন সমীরা।

‘চিমনি’ শুটিং সেটে প্রথম দিনেই নার্ভাস ছিলেন তিনি। অনেকেই তাঁকে বলেছিলেন, ‘আপনি তো অনেক অভিজ্ঞ, এতটা নার্ভাস হওয়ার কী আছে।’ কিন্তু সমীরার মনে হচ্ছিল, যেন সবকিছু আবার নতুন করে শুরু করছেন। তবে ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন ঘুমিয়ে থাকা অভিনেত্রী জেগে উঠল। ‘অ্যাকশন শুনেই আমি চরিত্রে ঢুকে গেলাম এবং পরিচালক যেমন চেয়েছেন, তেমনভাবে অভিনয় করলাম,’ বললেন তিনি।

৪৬ বছর বয়সী সমীরা পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। করোনা মহামারির সময় তিনি এই প্ল্যাটফর্মে আরও বেশি সময় দিতে শুরু করেন। এখানে তিনি খোলাখুলি বলেন নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ নিয়ে-সন্তান সামলানো, শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে চলা, বয়স ও ওজন নিয়ে সামাজিক চাপ-যেসব বিষয়ে অনেক তারকা কথা বলতে এড়িয়ে যান, সমীরা চান সেগুলো স্বাভাবিক আলোচনায় আনতে।

‘যখন দেখি আমার নারী অনুসারীরা বুঝতে পারছেন সবার জীবনেই নানা সমস্যা থাকে; সেটি তারকাই হন বা অন্য কিছু, তখন আমি খুশি হই।’ যোগ করলেন সমীরা রেড্ডি।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

নোবিপ্রবিতে ডিপিডিটির মেধাস্বত্ব সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

গাজীপুর মহানগর ডিবির কার্যকারিতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি &ls...

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা