শিক্ষা

বিইউএফটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নিশাতনগর, তুরাগে উপাচার্য প্রফেসর ড. এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে সকালে ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান করা হয়।

উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এ বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ও ফ্যাশন খাতে দক্ষ জনবল তৈরির এক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। নিয়মিত পড়াশোনা করলে ভালো ফল অর্জন করা সম্ভব। তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, ব্যারিস্টার সামীর সাত্তার।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাস্তবভিত্তিক এবং সময়োপযোগী শিক্ষার মাধ্যমে নিজেরদের যোগ্য করে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

তিনি তার বক্তৃতায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এ দেশের সিংহভাগ রপ্তানি আয় অর্জিত হয় পোশাকশিল্পের মাধ্যমে। এই বিশ্ববিদ্যালয় পোশাক খাতে দক্ষ জনবল তৈরিতে বদ্ধপরিকর।

বৈদেশিকনির্ভরতা কমিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যেন পোশাক খাতে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিক্ষা উদ্যোক্তা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

আরএমজি সেক্টরে শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিইউএফটির প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. আয়ুব নবী খান স্বাগত বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল জলিল ধন্যবাদ বক্তব্য প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইর প্রাক্তন সহসভাপতি মশিউল আজম সজল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন মহোদয়গণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা