ছবি-সংগ্রহে হোসাইন নূর
শিক্ষা
বিজ্ঞানমনস্কতার বদলে সাম্প্রদায়িককরণ

পঞ্চাশ বছরে ধ্বংসপ্রায় দেশের শিক্ষাব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: মহান শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তাগণ যুগোপযোগী সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিশু নীতি প্রণয়ণ করার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে তার প্রতিফলন ঘটছে সমাজে।

১৯৬২ সালে পাকিস্তানের শাসকগোষ্ঠীর দ্বারা যে গণবিরোধী শিক্ষানীতি বাতিল এবং সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়নের দাবি করেছিল বাংলাদেশের জনগণ, তা আজও অপুর্ণ রয়ে গেছে।

বিজ্ঞানভিত্তিক শিক্ষার বদলে হেফাজতসহ ধর্মান্ধ গোষ্ঠীর সাথে আপোষকামীতায় সরকার শিক্ষাকে সাম্প্রদায়িককরণ করেছে। বিগত পঞ্চাশ বছরে শিক্ষা ব্যবস্হায় চলছে শিক্ষার সাম্প্রদায়িককরণ ও বাণিজ্যিকিকরণের নীতিমালা। এতে ধ্বংস প্রায় বাংলাদেশের শিক্ষাব্যবস্হা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন কর্তৃক মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তাগণ এ বক্তব্য উপস্থাপন করেন। সর্বজনীন গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন : বর্তমান প্রেক্ষিতে, নাগরিক ভাবনা " শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাবেরী গায়েন।

শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম এর সভাপতিত্বে, সদস্য সচিব রুস্তম আলী খোকনের সঞ্চালনায় এ সেমিনারে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শিক্ষক নেতা অধ্যক্ষ আকমল হোসেন, লেখক আলী আকবর টাবি, সাবেক ছাত্রনেতা ও পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলসহ প্রমুখ আলোচকগণ।

আলোচনায় শিক্ষা ক্ষেত্র সহ সমাজের অসংগতি ও অরাজকতা নিরসনে সঠিক শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন ২০১০ সালে প্রণীত শিক্ষানীতি সমাজের দাবি পূরণে সম্পুর্ণ ব্যর্থ হচ্ছে।

এখানে ধর্মীয় শিক্ষা যেমন ধর্মান্ধ মানুষ সৃষ্টি করছে তেমনি আধুনিক শিক্ষার নামে ইংরেজি শিক্ষা বাঙালী জাতির চেতনা পরিপন্থী আরেক ধরণের মানুষ সৃষ্টি করছে। শিক্ষা ক্ষেত্রে নৈতিকতার মান এমন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠিান যুগোপযোগী বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী সৎ আদর্শিক মানুষ গড়ে তুলতে যথাযথ ভুমিকা পালন করতে পারছে না।

মুল প্রবন্ধে অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ড. কুদরত ই খুদা শিক্ষা কমিশন সংবিধানের চার মুলনীতির সাথে সমন্বয় ঘটিয়ে লক্ষ্য স্হির করেছিল।তাতে জাতীয়তাবাদ,সমাজতন্ত্র, গণতন্ত্র, দেশাত্মবোধও আলোকিত নাগরিকত্ব, নৈতিক মুল্যবোধ, সামাজিক রূপান্তরের হাতিয়ার হিসেবে শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, কায়িক শ্রমের প্রতি যথাযথ মর্যাদা, প্রাতিষ্ঠানিক ও নেতৃত্বের দক্ষতা, মৌলিক গবেষণা ও সামাজিক অগ্রগতি, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য শিক্ষা সন্নেবেশিত ছিলো।

আলোচকবৃন্দ বলেন, একটি বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী তরুণ তরুণীর সমাজের বদলে সরকারসমুহ পশ্চাৎপদ সমাজ গড়ে তুলেছে। হেফাজতের নিকট সব সরকারই আত্নসমর্পণ করে কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। গ্রামাঞ্চলে কারিগরী শিক্ষার বদলে মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটিয়ে এমন এক সমাজ গড়ে তোলা হয়েছে, যে সমাজ চতুর্থ শিল্প বিপ্লবের মতন যুগান্তকারী বৈশ্বয়িক পরিবর্তন মোকাবিলায় পুরোপুরি অক্ষম।

আলোচকরা আরও বলেন, একটি মননশীল ও বিজ্ঞানমনস্ক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য গ্রহণযোগ্য একই ধারার শিক্ষানীতির বিকল্প নেই। কোন একটি গোষ্ঠীকে খুশি করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করা এই দেশকে শোষণহীন বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক ধারায় পরিচালনা করা অসম্ভব।

বিগত বাহান্ন বছরে আমরা এই শিক্ষাব্যবস্থার দ্বারা একটি দুর্নীতি পরায়ণ ও সাম্প্রদায়িক বিকাশের ধারাকেই বিকশিত হতে দেখেছি। আজকে আমাদের নতুনভাবে সমাজকে বিশ্লেষণ করে তা মেরামত করতে হবে আর তার জন্য চাই একটি বিজ্ঞানমনস্ক সার্বজনিন একইধারার শিক্ষানীতি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি কারখানা, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধ...

সিনেমার গানে ৫ বছর পর আগুন ঝরালেন

কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ছেলে খান আসিফুর রহমান। তব...

বয়স বিশ পর আর্থিক যে বিষয়গুলো জরুরি

কুড়ির দশক জীবনের নানা নতুন অভিজ্ঞতায় ভরা। এই সময়েই অনেকে প্রথম বেতন পান, নিজে...

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর, দিনভর কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন...

রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা