সংগৃহিত
শিক্ষা

'অনলাইন প্রিন্ট' সনদ সেবা পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনদ, নম্বরপত্র ও টান্সক্রিপ্ট উত্তোলনে দিনের পর দিন টেবিলে টেবিলে ঘুরতে হতো শিক্ষার্থীদের। হজম করতে হতো কর্মকর্তা ও কর্মচারীদের বাজে ব্যবহার।

আবেদন ও সত্যায়নের জন্য ব্যাংক, বিভাগ ও আবাসিক হলে বিভিন্ন দফতর ঘুরতে হতো শিক্ষার্থীদের। মাসের পর মাস কেটে যেত প্রতীক্ষায়, তবুও মিলতো না সনদ।

এবার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অনলাইনভিত্তিক প্রিন্ট সনদ ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সেবা কার্যক্রম চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ সেবার উদ্ধোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন হবে বলে দাবি পরীক্ষা নিয়ন্ত্রকের।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত সনদ, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র এনালগ বা হাতে লিখে দেয়া হতো। তবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে সনদ ও ট্রান্সক্রিপ্ট সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নতুন ফরম্যাটে দেয়া হবে। নির্দিষ্ট সফটওয়্যারে অটোমেশনের মাধ্যমে কাগজপত্রগুলো তৈরি করা হবে।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সার্ভারে শিক্ষার্থীদের রোল সাবমিট করলেই মুহুর্তেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় কাগজপত্রগুলো প্রস্তুত হবে। পরবর্তীতে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হবে।

এছাড়া পরবর্তীতে নম্বরপত্র ও ফল প্রকাশের তারিখের সনদ একই পদ্ধতিতে দেয়া হবে। শিক্ষার্থীরা আবেদনের পর এক সপ্তাহের মধ্যেই কাগজপত্র হাতে পাবে বলে প্রত্যাশা দফতরটির দায়িত্বরত কর্মকর্তাদের।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান, জেবুন নাহার নাসরিন, পিন্টু লাল দত্ত, আবু তালিশ, সহকারী রেজিস্ট্রার ড. আব্দুল আজিজ কানন, শাখা কর্মকর্তা কাজী আতাউল হক ও ইবি প্রেসক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদসহ দফতরটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে এ প্রক্রিয়ায় সনদ হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও।

সনদ ও ট্রান্সক্রিপ্ট হাতে পেয়ে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারহান শাহরিয়ার বলেন, দীর্ঘদিন ধরে কাগজপত্রের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে ঘুরতে হয়েছে।

আজ সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এত সহজে হাতে পেয়ে খুব ভালো লাগছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে শিক্ষার্থীদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এ সেবা চালু হলো। এ পর্যন্ত ১০টি বিভাগের ফল প্রকাশিত হয়েছে। আমরা তাদের সনদ ও ট্রান্সক্রিপ্ট প্রস্তুতের কাজ সম্পন্ন করেছি। কারণ এগুলো সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাকি কাজগপত্রগুলোও অতি দ্রুত তৈরি করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া অব্যাহত রাখতে আমাদের উপযুক্ত ল্যাব, আর্থিক ও লজিস্টিক সাপোর্ট প্রয়োজন। আমাদের কিছু মেশিন আছে কিন্তু রাখার ও পরিচালনার পরিবেশ নেই। যার জন্যে ময়লা ঢুকে অনেক যন্ত্রপাতি বারবার নষ্ট হয়।

এর আগে অগ্রণী ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ই-পেমেন্ট সেবা সেবা চালু করা হয়েছিল। ই-পেমেন্ট পদ্ধতি চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পুনঃভর্তি, একাডেমিক, হল, পরিবহন ও কাগজপত্র উত্তোলনসহ সকল ধরনের ফি অনলাইনে জমা দিতে পারে শিক্ষার্থীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা