সংগৃহিত
জাতীয়
সাংবাদিক ও শ্রমিক কর্মচারী

১০ম ওয়েজবোর্ড গঠন করার দাবি

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে সাংবাদিক ও শ্রমিক কর্মচারীদের জন্য ১০ম ওয়েজবোর্ড গঠন করার দাবি করেছে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (বিএফইউএনপিডব্লিউ) নেতৃবৃন্দ।

আজ শনিবার ৪নং দিলকুশার মতিঝিল কার্যালয়ে বিএফইউএনপিডব্লিউ ২০২৪-২০২৬ সালের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সভায় এ দাবি জানানো হয়।

বিএফইউএনপিডব্লিউ-এর সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও মহাসচিব মোশতাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদুল আহসান (বাসস), সহ-সভাপতি মো. আতাউর রহমান (দি নিউ নেশন), মো. তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক), মো. আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), মো. বেলাল উদ্দিন (বাসস), যুগ্ম-মহাসচিব মো. আ. আজিজ (দি নিউ নেশন), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক ওমর ফারুক (বাসস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আউয়াল (দৈনিক ইত্তেফাক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনসুর আলী (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ মো. মোমিনুল হক চৌধুরী (বাসস) ও কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, কায়সার আহমেদ, মো. আনিসুর রহমান ও মো. নাসির উদ্দিন ।

সভায় শ্রমিক কর্মচারী ও সাংবাদিকদের দাবি দ্রুততম সময়ে মধ্যে ১০ম ওয়েজবোর্ড গঠন ও নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নরে জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে কর্মরত শ্রমিক কর্মচারিদের দীর্ঘ দিনের প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী (চাকুরি শর্তাবলী) আইন সংসদে পাস করার জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা