সংগৃহিত
শিক্ষা
শিমুল বাড়ৈ

বশেমুরবিপ্রবি থেকে প্রথম পিএইচ.ডি. ডিগ্রী অর্জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করলেন শিমুল বাড়ৈ (স্টুডেন্ট আইডি নং- ২০১৫০১০১০৫২)।

গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৩৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে পিএইচ.ডি. প্রোগ্রামের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে তাঁর রচিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন : সংবাদপত্রে প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য তিনি পিএইচ.ডি. ডিগ্রী লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের অধ্যাপক ড. সুধাংশু শেখর রায়।

শিমুল বাড়ৈ বর্তমানে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে অধ্যাপনা করছেন। শিমুল বাড়ৈ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চতর গবেষণার জন্য ২০১৪ সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিলওয়াবস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এরপর প্রথম সেশনেই অর্থাৎ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে আমিসহ তিন জন পিএইচ.ডি.-তে ভর্তি হন। তাদের মধ্যে আমি প্রথম পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা