সংগৃহিত
শিক্ষা

২১শে ফেব্রুয়ারি পালনে মাউশি’র নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ২১শে ফেব্রুয়ারি (বুধবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বলা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সব স্কুল-কলেজে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি গ্রহণ করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্কুল ও কলেজগুলোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে নির্দেশনা দেওয়া হয়। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজে অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

যেসব নির্দেশনা মানতে হবে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে। আর দিবসটির সঙ্গে সংগতি রেখে শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্প ও সৃজনশীল লেখা ও তাদের আঁকা ছবি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে বলা হয়েছে।

মাউশি বলছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস ২১ ফেব্রুয়ারি সকালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব কর্মসূচি গ্রহণ করবে। আর শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সংগতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে এসব কর্মসূচি পালনের জন্য বলা হলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা