ফাইল ফটো
শিক্ষা
দ্বিতীয় ধাপের পরীক্ষা

প্রাথমিকের ফল হতে পারে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। এ পরীক্ষার ব্যবস্থাপনায় থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট।

সভায় বুয়েট জানায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সাথে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আজ ফলাফলের সার্বিক তথ্য জানতে বুয়েটের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা