অপরাধ
ফখরুলের নামে ভুয়া চেক

আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।


বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন। অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর এলাকার আবু বক্করের ছেলে।


মামলার বাদী জয়নাল আবেদীন জানান, যাচাই বাছাই না করে একজন সন্মানীত ব্যক্তিকে কটাক্ষ করে সন্মানহানি করতেই মেহেদী হাসান রনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া চেকের ছবি প্রচার করে, যা অত্যান্ত নিন্দনীয়। তাই আজ দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগার বরাবরে মেহেদী হাসান রনিকে আসামি করে ৫০০ কোটি টাকার মানহানিকর মামলার কাগজপত্র দাখিল করা হয়েছে। আশা করা হচ্ছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, চমৎকার নোংরামির উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারেন তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। বিএনপি মহাসচিব একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে চিন্তা ভাবনা করা উচিত। এ ধরনের মানুষদের বলবো গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

চেক ইস্যুর বিষয়ে ঠাকুরগাঁও বিএনপি সভাপতি তৈমুর রহমান বলেন, এটি আওয়ামী লীগের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। চলমান আন্দোলনে সরকার নিপীড়ন-নির্যাতন করে কোনোভাবেই দমন করতে পারছে না। তাই তারা নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এ সময়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে গিয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ। মির্জা ফখরুল ঢাকা ত্যাগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন মির্জা ফখরুল। সে টাকায় বিদেশ ভ্রমণ করছেন তিনি।

ভাইরাল হওয়া পোস্টটিতে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরার ছবির সঙ্গে একটি চেকের ছবিও সংযুক্ত করা হয়েছে। সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক সেটি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা