ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
অপরাধ
নৌবাহিনীর বিশেষ অভিযান

মায়ানমারে পাচারকালে বিপুল সিমেন্টসহ আটক ২৩

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে মায়ানমারে পাচারকালে দুটি বোটসহ ১৭৫০ বস্তা সিমেন্ট এবং ২৩ জন পাচারকারী আটক করেছে।

নৌবাহিনী জানায়, গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে নিয়মিত টহলকালে সন্দেহজনক দুটি ইঞ্জিন চালিত কাঠের বোট শনাক্ত করা হয়। থামার সংকেত প্রদান করলে বোটগুলো পালানোর চেষ্টা করে। এরপর নৌবাহিনীর ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ জাহাজ বোট দুটির পিছনে ধাওয়া চালিয়ে আটক করে।

তল্লাশি শেষে বোটগুলোতে ১৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল জব্দ করা হয়। আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা