ছবি: সংগৃহীত
অপরাধ

চট্টগ্রামে অবৈধ বৈদ্যুতিক সরঞ্জামের ফ্যাক্টরিতে র‍্যাবের অভিযান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের দায়ে ‘ওয়ানপ্লাস’ নামে একটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সদরঘাট থানার কদমতলী এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আরোপ করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি ও বাজারজাত করছিল। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা