সারাদেশ

কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  বীরগঞ্জে আলুচাষীদের মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও অহেতুক হয়রানি বন্ধের দাবিতে আলুচাষী ও ব্যবসায়ীরা মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

(২৩ ফেব্রুয়ারি ২০২৫) রবিবার সকালে বীরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার চত্বরে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিমিটেডের ডাকে মানববন্ধন শুরু হয়। পূর্বঘোষিত সাত দিনের আল্টিমেটামের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া মানববন্ধন শেষে সাড়ে ১০টার দিকে আলুচাষীরা আলু ফেলে দিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আলু চাষী ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মালেক। এ সময় তিনি বলেন, “আলুচাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদন ক্রমেই অনাগ্রহের দিকে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা জসিম উদ্দিন, ইউপি সদস্য আনসারুল ইসলাম, কৃষক রেজাউল ইসলাম, এবং ব্যবসায়ী কছিম উদ্দিনসহ অনেকে। কৃষক কছিম উদ্দিন অভিযোগ করেন, “হিমাগার মালিকরা দীর্ঘদিন ধরে একচেটিয়া মুনাফা করছে। আলু সংরক্ষণে বাড়তি ভাড়া আরোপ এবং নানা হয়রানি আমাদের অসহনীয় পরিস্থিতিতে ফেলেছে।”

মহাসড়ক অবরোধের খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অবরোধকারীদের দাবি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা প্রথমে কোনো সিদ্ধান্তে আসতে রাজি হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের একটি টিম কোল্ড স্টোরগুলিতে তালা মেরে দেয়। পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে দুপুর ১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে হাজারো যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানো, নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবংপ্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা