সারাদেশ

১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর

নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর রবিবার (২৩ ফেব্রুয়ারি) নিজের গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাজানো হয়েছে নেত্রকোনা। সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।

নেত্রকোনার মদন উপজেলায় বাবরের বাড়ি। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।

বাবরের আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত উপজেলার মানুষেরা। নিজেদের ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত তারা। মদন পৌরসদর প্রতিটি ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত সবখানেই একই আলোচনা।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোণা -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারে এমপি নিবার্চিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানের একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি যান বাবর। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেন এ বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে আসবেন বাবর। থাকবেন তিনদিন। এ সময়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘১৭ বছর পর বাবর ভাই গ্রামের বাড়িতে আসবেন। উনার আগমন উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষ নেত্রকোনায় উনাকে রিসিভ করবে। এরপর তিনি হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমির (রা.) মাজার জিয়ারত করবেন। পরে মদন উপজেলায় আসবেন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা