সারাদেশ

‘পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপূর্ন’

টাঙ্গাইল প্রতিনিধি

ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক (নগরজালফৈই) এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের দুই পাশে রোপন করে। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা ও গালফ অয়েলের ব্যাবস্থাপনা পরিচালক অম্লান মিত্র। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগী প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রোকৌশলী খাইরুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক- দৈনিক নাগরিক সংবাদ এর সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক), যুগ্ম সম্পাদক সাজিদ সরকার ।

প্রথান অতিথি বলেন, গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকান্ড এগিয়ে আসেন, তাহলে সমাজ আরো এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার৷ দ্বায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহন করেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।

গালফ অয়েলের ব্যস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। যেখানে আমরা একত্রে নতুন গাছ লাগাচ্ছি, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপন নয়, বরং একটি বার্তা দেওয়া, সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে, এবং প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচী পালনের জন্যফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা