প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে উলামায়ে মাশায়েখ, তাবলীগ সাথী ও তৌহিদী জনতার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর রাজবাড়ী শহরের আজাদী ময়দানে মুসল্লিরা সমবেত হয়ে এই কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা, মাওলানা ইয়াসিন সুলতান, মাওলানা আইয়ুব আনসারি, আবু সাইদ তাইয়্যেবী এবং হযরত মোঃ হারুন। বক্তারা সাদপন্থীদের কার্যক্রমকে ইসলামবিরোধী ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আখ্যা দিয়ে তাদের গ্রেপ্তার এবং কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাদপন্থীরা তাবলীগ জামাতের মূল ধারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করছে। তাদের কার্যক্রম অবিলম্বে বন্ধ না করা হলে সমাজে বড় ধরনের বিভেদ সৃষ্টি হতে পারে।
প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। মিছিলে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
আয়োজকরা দাবি করেন, সাদপন্থীদের কার্যক্রম শুধুমাত্র তাবলীগ জামাত নয়, গোটা সমাজব্যবস্থার জন্য হুমকি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা