সংগৃহিত
সারাদেশ

লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগের সাপ্তাহিক মিছিল

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে একটি মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ বলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ সবসময়ে থাকবে। তাদের যেকোনো সমস্যা মোকাবেলা করবে কলেজ ছাত্রলীগ।

কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

এ সময় উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রলীগ নেতা ওসমান গণি, তোফাজ্জল হোসেন রাব্বি, রোহান খান, আবির হাসান, ওমর ফারুক, ইমরান হোসেন ইমন, সানজির মাহমুদ রোহান, তাহসীন আনজুম রিজভী, আরাফাত রহমান ফাহাদসহ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা