সংগৃহিত
সারাদেশ

উলিপুরে সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে টং ঘর তুলেছেন এক লন্ড্রি ব্যবসায়ী।

গত বুধবার (১৫ ফেব্রয়ারী) গভীর রাতে সবার অজান্তে দোকান ঘর নির্মাণ করেন শফিকুল ইসলাম। এতে সাধারণ ব্যবসায়ী ও পথচারী মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে, যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষ ঘটতে পারে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জানা গেছে, কুড়িগ্রাম-চিলমারী ডিসি-৫০ এবং উলিপুর-বাগুয়া অনন্তপুর রাস্তার কেন্দ্র স্থলে এবং উপজেলার ধামশ্রেনী, হাতিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের সীমানায় চৌমহনী বাজারটি অবস্থিত। বাজারের অন্যান্য জায়গা অস্থায়ীভাবে ব্যবসায়ীদের মাঝে লীজ দিলেও মুক্তমঞ্চের জায়গাটি কাউকে লীজ দেয়া হয়নি। সেময় হতে এখন পর্যন্ত দখলকৃত স্থাপনায় পথচারী, বাজারের আসা-যাওয়া মানুষজন বসে বিশ্রাম নেন এবং বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান, সভা মিটিংসহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে আসছে।

বাজারের পান ব্যবসায়ী মহুবর বলেন, ঐ রাতে আমি ১২টার পর বাড়ী চলে যাই। পরের দিন এসে দেখি মানুষজন বসার জায়গাটিতে ঘর তুলেছে। বাজারের পাহারাদার আয়নাল বলেন, রাত ২টার সময় আমার বাধা উপেক্ষা করে শফিকুলসহ কয়েকজন লোক এই জায়গায় দোকান ঘর তুলেছেন।

হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউনুছ আলী বলেন, আবেদনের প্রেক্ষিতে সাবেক এমপি একেএম মাঈদুল ইসলাম সরকারি প্রকল্পের অর্থায়নে পথচারী ও বাজারের আসা মানুষজনের বসার জন্য এই জায়গাটি ইট দিয়ে বাঁধাই করে দেন সেই সাথে একটি গাছের চারা রোপন করেন। গাছটি এখন বড় হয়েছে। গাছের ছায়ায় মানুষজন বসে এবং বাজারের সভা মিটিং বিভিন্ন অনুষ্ঠান হয়ে আসছে। আজ এই জায়গাটি বেদখল হলে বাজারে আর কোথায় মানুষজন বসার বা মিটিং সালিশ অনুষ্ঠান করার জায়গা পাবে না। জায়গাটি উম্মুক্ত রাখার জন্য আমি প্রশাসনের নিকট আবেদন জানাই।

স্থানীয়রা বলেন, অবৈধ দখলদার শফিকুল ইসলাম ইতিপুর্বে বাজারের একটি ফাঁকা জায়গা ঘর তুলে বেদখল করে রেখেছেন আবার নতুন করে সরকারি স্থাপনার উপর ঘর তুললেন। বাজারের সরকারি জায়গা ও স্থাপনা যেভাবে বেদখল করেছে এখানে হাট ইজাদারের যোগসাজশে ছাড়া সম্ভব না।

অবৈধ দখলদার শফিকুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি সরকারি স্থাপনার উপর টং ঘর তোলার কথা স্বীকার করে বলেন, আমি আপনার সাথে পরে কথা বলবো।

এ বিষয়ে উলিপুর সহকারী কমিশনার (ভুমি) কাজী মাহমুদুর রহমান বলেন, অনন্তপুর চৌমনী বাজারে সরকারি জায়গা দখল করে ঘর তুলেছে সফিকুল এ বিষয়ে অভিযোগ পেয়েছি, অতি দ্রুতই তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হবে। তিনি আরো জানান, ওই বাজারে বেশ কিছু অসঙ্গতি দেখেছি বাজার কর্তৃপক্ষকে দ্রতুই বাজারটি সাজিয়ে নিতে বলেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (...

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা