সংগৃহিত
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ, দগ্ধ ১৪

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ১৪ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- মেহেদী হাসান(৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক(২৮), সিকিউরিটি মনির(২৮), সামচু(৩২), রিপন (৩৪), রুবেল মিয়া(১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।

দগ্ধ কামরুল বলেন, ক্রনি অ্যাপারেলসে গ্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাস পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তবে ১৪ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় অবজারভেশনে রাখা হয়েছে তাদের সিদ্ধান্ত পরে নেবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে ১৪ জন আমাদের জরুরী বিভাগে এসেছে। তাদের চিকিৎসা চলছে।

তবে বেশিরভাগ মানুষের দগ্ধের পরিমাণ একেবারে কম। যাদের ভর্তি লাগবে, তাদের ভর্তি দেওয়া হবে। বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে। এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা