ছবি: সংগৃহীত
সারাদেশ

গণভোটে সবাইকে অংশগ্রহণের আহ্বান খাদ্য উপদেষ্টার

কুষ্টিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ ও গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা ইমাম মজুমদার। তিনি বলেন, এবারের নির্বাচনে কেউ যদি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তাদের আগেভাগেই আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২১ জানুয়ারি ) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে দ্বাদশ জাতীয় নির্বাচনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা।

খাদ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে স্বল্প পরিসরে মাত্র ৬ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। পাশাপাশি বেসরকারিভাবে ২ লাখ টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া উৎপাদনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

চালের দাম সম্পর্কে উপদেষ্টা বলেন, বাজারে দুই থেকে তিন টাকা চালের দাম বেড়েছে। তবে মিলারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আশা করা যাচ্ছে, এক-দুই দিনের মধ্যেই দাম কমে আসবে। তিনি আরও জানান, আগামীতে সব উপজেলায় ওএমএস কার্যক্রম চালু করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া মসজিদের ইমাম, শিক্ষকমণ্ডলী ও স্কাউটের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা