ছবি: সংগৃহীত
সারাদেশ

বিভিন্ন দাবিতে ইবি আইন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি

নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূর, বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা ও জুলাইবিরোধী তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিত। এমন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের সঙ্গে কথা বললে তিনি নিজ বিভাগ থেকেই সভাপতি নিয়োগের আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে দেখা যায় নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড “বিভাগে সভাপতি নাই, বিভাগ চলবে কিভাবে?”, “নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ চাই”, “রাঘববোয়ালরা বাহিরে কেন?”, “তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ” এবং “শিক্ষকের শাস্তির পুনর্বিবেচনা চাই” ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাইবিরোধী অবস্থানের কারণে তাদের বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে বিভাগ কার্যত স্থবির হয়ে পড়েছে। একাডেমিক কার্যক্রম সচল রাখতে দ্রুত নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবি জানান তারা। পাশাপাশি বলেন, “রাঘববোয়ালদের না ছুঁয়ে চুনোপুঁটিদের বরখাস্ত করা হচ্ছে। বিভাগে শাওন নামে দুইজন শিক্ষক থাকলেও তদন্ত কমিটি জানে না কার সনদ বাতিল করতে হবে— যা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।”

বর্তমানে বিভাগটিতে পাঁচজন শিক্ষক রয়েছেন সহকারী অধ্যাপক ও সভাপতি (সাময়িক বরখাস্ত) মো. মেহেদী হাসান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার (কর্তব্যরত ছুটিতে), বিলাসী সাহা, বনানী আফরীন (শিক্ষা ছুটিতে) এবং সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ মীম। শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগামীকাল বিভাগ থেকেই নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে। সাময়িক বরখাস্ত শিক্ষকদের বিষয়ে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অপরাধের মাত্রা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, জুলাই বিপ্লববিরোধী অবস্থানের অভিযোগে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানসহ ১৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিভাগে সভাপতির পদ শূন্য হয়ে পড়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিভাগটির একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, কঠিন শাস্তির শঙ্কা

ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল আলোচিত আর্থিক অনিয়মের তদন্তে আনা ১১৫টি অভিযোগের মধ...

অপ্রতিমের মা-বাবাকে হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ই...

গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ

গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো কোনো গণতান্ত্রিক সরক...

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ...

মন খারাপ হলে কয়েক মিনিটেই ফুরফুরে করবেন যেভাবে

নানা কারণেই আমাদের মন খারাপ হতে পারে এবং এর প্রভাব পড়ে পরিবার বা কাছের বন্ধু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা