ছবি: মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
সারাদেশ

মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী সংকট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী সংকটের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একসময় ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা বিদ্যালয়টি বর্তমানে নানা সংকটে ধুঁকছে, যার ফলে কমছে শিক্ষার্থীর সংখ্যা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৪ সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ে ১৯টি অনুমোদিত শিক্ষকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫ জন। গুরুত্বপূর্ণ বিষয় যেমন—গণিত ও উচ্চতর গণিত, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, কৃষিশিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার মতো বিষয়গুলোতে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশকে বিষয়ভিত্তিক প্রাইভেট টিউটরের ওপর নির্ভর করতে হচ্ছে।

শিক্ষক সংকটের কারণে বর্তমানে একজন সহকারী শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এবং অন্য একজন সহকারী শিক্ষিকা ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে সিলেবাস শেষ করতেও হিমশিম খেতে হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। শুধু শিক্ষক সংকটের কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিদ্যালয়ের মান নিম্নমুখী হচ্ছে।”

ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসেন জানান, শিক্ষক-কর্মচারীর অভাবে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম এখন মারাত্মক ঝুঁকির মুখে।

শিক্ষকের পাশাপাশি কর্মচারীর সংকটও ভয়াবহ। সাতটি পদের মধ্যে একটিও পূর্ণ নয়। উচ্চমান ও নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিকের পদ ছয় বছর ধরে শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণির পাঁচটি পদ খালি থাকায় মাত্র দুজন মাস্টাররোল কর্মচারী দিয়ে পুরো প্রশাসনিক ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালাতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, “স্কুলে শিক্ষক না থাকায় মেয়েদের সব বিষয়ে প্রাইভেট পড়াতে হচ্ছে। আবাসনের (হস্টেল) ব্যবস্থাও না থাকায় দূরের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহ হারাচ্ছে।”

শিক্ষক ও অভিভাবকরা আশঙ্কা করছেন, শিক্ষক-কর্মচারী সংকট দ্রুত দূর না হলে এলাকার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টি আরও পিছিয়ে পড়বে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন তাঁরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা