ছবি: সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। এর আগে ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। এরপরে আগুনের লেলিহান বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চার ইউনিট যোগ দেয়। পরে বেলা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া আগুনে সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা