মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

দেশের নোংরা পরিবেশের আমূল পরিবর্তন করতে চাই- ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেশের দুর্ণীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলদারী, ঘুষ বার্ণিজ্যসহ সকল ধরনের নোংরা পরিবেশের আমূল পরিবর্তন করতে চাই। ইনশাআল্লাহ্ এ অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা বিশ্রাম নেবো না, আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে আলমে বর্জকে বিশ্রাম নেবো।

নিজ জেলা মৌলভীবাজার সফর উপলক্ষে রবিবার (২৫ মে) সন্ধ্যায় জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত শমশেরনগর বাজার চৌমোহনায় এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শমশেরনগর ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আইয়ূব আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অ্যাড. মুহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো. ইয়ামীর আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাও. আমিনুল ইসলাম প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন- একটা জায়গায় আমরা পিছিয়ে আছি সেটা হলো মানুষ গড়ার জন্য; মানুষ গড়ার শিক্ষাটা আমাদের দেশে নাই। যে শিক্ষা প্রতিটি শিক্ষিত মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বলবে তুমি শুধু মায়ের দুআ' আর বাবার টাকায় এই জায়গায় আসো নাই, এই দেশের আঠারো কোটি মানুষের ট্যাক্সের টাকায় তুমি এখানে এসেছো।

চা শ্রমিক সম্পর্কে তিনি বলেন, মৌলভীবাজারে বিপুল সংখ্যক চা বাগান আছে, চা শ্রমিকদের মানবিক ও বাস্তবিক দাবিগুলো পূরণ করে তাদের ভালো শিক্ষা ও সুচিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা