চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ
অবৈধ দখলের জায়গায় দোকানঘর নির্মাণের ইজারা

প্রতিবাদে বিএনপি নেতার নেতৃত্বে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় সরকারি হাটের খাস জায়গায় দোকানঘর নির্মাণ কার্যক্রমের প্রতিবাদে প্রায় আড়াই ঘন্টা রাজশাহী-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারোঘরিয়া প্রান্তে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় রাজশাহী-সোনামসজিদ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়। আটকা পড়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহী ট্রাক। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ।

এ সময় অবরোধকারীরা বলেন, বারোঘরিয়া বাজারে সরকারি খাস জায়গায় হাট বসে। সেই জায়গায় হঠাৎ করে দোকানঘর নির্মাণ করতে ইজারা দিয়েছে ভূমি অফিস। তাই দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ বন্ধ করতে হবে। পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদের নির্দেশে নির্মাণাধীন দোকানঘর ভাংচুর করা হয়৷ এসময় দুই দিনের মধ্যে ইজারা বাতিলের হুশিয়ারি দিয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন জানান, উপজেলা থেকে ইজারা দেয়া হাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় সরকার রাজস্ব হারাচ্ছে। যেই জায়গায় দোকানঘর নির্মাণ করা হচ্ছে তা সরকারি খাস জায়গা। সকল নিয়ম মেনেই সরকারি খাস জায়গা ইজারা দেয়া হয়েছে। এতে অবৈধ দখলদারদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। তবে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা