ছবি-সংগৃহীত
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আক্কাস আলী (৩৫)নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে বিএসএফের ১৭৬ ব্যাটালিনের ইসলামপুর সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪ নং সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।

তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানায়, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনি ২সন্তানের জনক। তিনি স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেছেন, ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জানতে পারি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, ঘটনা শুনে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পরিচয় নিশ্চিত হতে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা