ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ১ মে রাতে স্টেশন রোডে একটি ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১১টি চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছেন ফেনীর গোয়েন্দা পুলিশের ওসি।

জানা গেছে, ফেনীর রেল স্টেশন, স্টেশন রোড, সহদেবপুর ও রেলগেইট এলাকায় নিয়মিত চুরি-ছিনতাই করে আসছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই চক্রের প্রধান পারভেজ হোসেন বাদশা(২২)। তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে শহরের গাজী ক্রস রোডে করিম মৃধার ছেলে সুমন মৃধাকে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদশা গ্রুপের প্রধান পারভেজ হোসেন বাদশাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে জেলার পরশুরামের উত্তর বাউর খুমা গ্রামের সোহেল কালু ও পারুল আকতার এর ছেলে। তার বিরুদ্ধে ফেনী থানা ও রেলওয়ে থানায় ১১টি চুরি- ছিনতাইয়ের মামলা রয়েছে।

এসময় তার সহযোগী শাহীন (২৫) ও সুজন ( ২৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বাদশার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ রেল স্টেশন এলাকায় বড় একটি ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাদশাকে গ্রেফতার করে। তবে পুলিশ দেখে পালিয়ে যায় তার দুই সহযোগী।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা