শিল্প ও সাহিত্য

জুলিয়া লেব্রও সেন্দ্রার ‘নলিনী’ শীর্ষক প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো জুলিয়া লেব্রও সেন্দ্রার 'নলিনী' শীর্ষক প্রদর্শনীর। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২১ শে জানুয়ারি ২০২৫ বিকালে লা গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

অ্যামাদিন রগম্যান, ফ্রেঞ্চ ইনস্টিটিউট ইন্ডিয়ার কালচারাল এটাচে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই প্রদর্শনীটি একটি তিন মাসের residency programme এর ফলস্বরূপ যার সহোযগিতায় রয়েছে ভিলা স্বাগতম, ইনস্টিটিউট ফসে দিল্লি, ঢাকাস্থ ফরাসি দূতাবাস, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং বৃহত্ত আর্ট ফাউন্ডেশন।

'ভিলা স্বাগতম' ২০২৩ সালে প্রতিষ্ঠিত, যা শিল্প এবং সাহিত্যে সহায়তা প্রদানে কাজ করে । ২০২৪-২০২৫ সালে 'ভিলা স্বাগতম' প্রায় ৩০টি প্রখ্যাত রেসিডেন্সির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ফ্রান্স, ভারত এবং বাংলাদেশে একটি অনন্য সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ করবে, যা এক দেশের সঙ্গে আরেক দেশের শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উৎসাহিত করবে।

‘বৃহত্ত আর্ট ফাউন্ডেশন’ ঢাকায় অবস্থিত একটি গবেষণাভিত্তিক এবং শিল্পীদের দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম, যা শিল্পের প্রচারের জন্য বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কাজ করে। বৃহত্ত আর্ট ফাউন্ডেশন শিল্পীদের সাথে স্থানীয় ও বিদেশী সম্প্রদায়ের সেতুবন্ধনে কাজ করে থাকে। এ ছাড়া বিভিন্ন কর্মশালা, রেসিডেন্সি ও শিল্পালোচনা আয়োজনের মাধ্যমে শৈল্পিক লক্ষ্য অর্জনে কাজ করে আসছে।

উল্লেখ্য, শিল্পী জুলিয়া লেব্রও সেন্দ্রা বাংলাদেশে আসার পর তিনি প্রথমে নদী তীরবর্তী মানুষের সংস্কৃতি এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত রীতিনীতি নিয়ে কাজ করতে চেয়েছিলেন। তবে মাঠে কাজ করার সময় তিনি উপলব্ধি করলেন যে মানুষের সঙ্গে নদীর আর কোনো সম্পর্ক নেই-এটি এখন একটি ভাঙা সম্পর্ক, একটি শূন্যতা এবং একটি মরে যাওয়া নদী।

এই উপলব্ধি তাকে ‘সোলাস্টালজিয়া’ ধারণাটির দিকে নিয়ে আসে, যা তার residency programme এর কাজের মূল প্রতিপাদ্য বিষয় হয়ে ওঠে। ২০০৩ সালে দার্শনিক গ্লেন আলব্রেচ্ট দ্বারা উদ্ভাবিত ‘সোলাস্টালজিয়া’ শব্দটি এমন এক মানসিক এবং অস্তিত্বগত উদ্বেগকে বর্ণনা করে, যখন মানুষ তাদের পুরনো পরিচিত প্রাকৃতিক পরিবেশে ভবিষ্যতের কোন চিত্র কল্পনা করতে অক্ষম হয়, যা জলবায়ু পরিবর্তন, মানব কর্মকাণ্ড বা শিল্পোৎপাদনের বৃদ্ধির কারণে ঘটছে। এই সম্পর্কের বিচ্ছেদ আরো ধ্বংসের দিকে নিয়ে যায়, কারণ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আবেগগত সংযোগ আর থাকে না।

ঢাকায় এই হতাশার অনুভূতি স্পষ্ট, যেখানে নদী তীরবর্তী মানুষের এবং বুড়িগঙ্গা নদীর সম্পর্ক এই ধারণাটির একটি উদাহরণ। তবে এটি কোনো স্থানীয় সমস্যা নয়-এটি একটি বৈশ্বিক উদ্বেগ। শিল্পী জুলিয়া লেব্রও সেন্দ্রার কাজের মূল প্রতিপাদ্য হচ্ছে নদী তীরবর্তী সম্প্রদায় এবং তাদের প্রাকৃতিক পরিবেশ, বিশেষত বুড়িগঙ্গা নদীর সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে মানুষের সচেতনতা তৈরী করা।
প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ২৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা