সংগৃহীত ছবি
জাতীয়

৭৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিল্পাঞ্চলে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১তটা পর্যন্ত আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মাকের্টসহ বেশ কিছু এলাকায় ঘুরে ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায়।

জানা যায়, আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন নামে বড় দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ওই এলাকার নিউ এইজ, নাসা, আল মুসলিম, জেনারেশন নেক্সটসহ ৭৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকরা জানান, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষ না মেনে নিয়েও আবার তালবাহানা করছেন জানিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, কয়েকটি পোশাক কারখানার গেটে ছুটির নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও কয়েকটি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছিলেন। পরে পর্যায়ক্রমে কারখানা ভাঙচুরের হাত থেকে রক্ষার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা