সংগৃহীত ছবি
জাতীয়

চাঁদাবাজি করলে ব্যবস্থা নিতে বলেছি

নিজস্ব প্রতিবেদক : বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের সভা শেষে (বিআইজিএম) এ কথা বলেন তিনি ।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আস্তে আস্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্য মূল্যটা পায়। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজেকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই। খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা এ নিয়ে কাজ করছে। দুর্নীতিবাজদের বিষয়ে তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করবে। এরপর কোর্টে যাবে, সেখান থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্নীতিবাজ সবাইকে ধরা হবে। দুর্নীতি করে যারা অর্থ পাচার করেছে এবং যারা দুর্নীতি করে অর্থ বানিয়েছে তাদের বিষয়ে এনবিআর ব্যবস্থা নেবে। বাকিগুলো মানিলন্ডারিং আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না— এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, শর্ট করে নৌকা একেবারে নাড়ায় দিয়েন না তাহলে আপনারাও পড়ে যাবেন আমরাও পড়ে যাব। আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিচ্ছি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, শিল্পখাতে অস্তিত্ব শিগগিরই কমে যাবে। আমার মালিকদের সহযোগিতা করছি। এ অস্থিরতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করছে। এটা আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এ ব্যাপারে ট্রেডবডি এবং কমার্স মিনিস্ট্রির সঙ্গে আমার আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে শিগগিরই ডেপুটি গভর্নর নিয়োগ হবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা