ফেনী প্রতিনিধি
সারাদেশ

‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন প্রখ্যাত লেখক, চিন্তক, গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান

 ফেনী প্রতিনিধি

ফেনী সাহিত্য সভার আয়োজনে প্রথমবারের মতো ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন প্রখ্যাত লেখক, চিন্তক ও গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান। মঙ্গলবার (২০ মে) বিকালে ফেনী শহরের ইস্টিশন রেস্টুরেন্টের কনভেনশন-দরবার হলে সমকালীন বরেণ্য বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খানকে এ পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কারপ্রাপ্ত লেখককে ক্রেস্ট, প্রশংসাপত্র ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

পরের পর্বে সলিমুল্লাহ খান প্রদান করেন একক বক্তৃতা; বিষয় ছিল: স্বাধীনতা, মনুষ্যত্ব, সম্মান- কাজী নজরুলের তিন উত্তরাধিকার।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. সলিমুল্লাহ খান বলেন, ‘আমি পুরস্কার কম পেয়েছি। গত বছর আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। এর আগমুহূর্তে ফেনী সাহিত্য সভা আমাকে এ পুরস্কারটির জন্য মনোনীত করে। ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রাপ্তির মাধ্যমে আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেলো। আজকের আয়োজনে উদ্যোক্তাদের আন্তরিকতায় আমি অভিভূত। আমি আপনাদের কাছে এইজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেলিম আল দীনকে নিয়ে আমি ভেবেছি। সুযোগ হলে ভবিষ্যতে তাকে নিয়ে আমার চিন্তা প্রকাশ করবো।’

ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি-গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্ব ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ অর্পণ অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং ফেনীর প্রবীণ কবি মনজুর তাজিম। স্বাগত বক্তব্য রাখেন ফেনী সাহিত্য সভার সদস্য সচিব বকুল আকতার দরিয়া। পুরস্কার প্রদানের সময় মঞ্চে আরো ছিলেন ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি মো. আবদুল ওয়াদুদ, গল্পলেখক নুরুল আমিন হৃদয়, কবি সৈকত রায়হান প্রমুখ।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ফেনী সাহিত্য সভা কর্তৃক প্রথমবারের মতো ফেনী সাহিত্য সম্মেলনে অংশ নিতে না-পারায় গত মঙ্গলবার ফেনী এসে সলিমুল্লাহ খান পুরস্কারটি গ্রহণ করেছেন।

‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রাপ্ত গৌড়জন ড. সলিমুল্লাহ খানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, গল্পকার দীলতাজ রহমান, অ্যাডভোকেট-কবি জিয়াউদ্দিন বুলবুল, সাংবাদিক-সাংস্কৃতিক সংগঠক আসাদুজ্জামান দারা, সেলিম আল দীনের ভাতিজা ও সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসো, নজরুল একাডেমি-ফেনী শাখার সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ তিতু প্রমুখ। পরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা