সংগৃহীত
সারাদেশ

কমলগঞ্জ থেকে সিএনজি চুরি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দুটি সিএনজি চুরি হয়েছে। চোরচক্র একটি সিএনজি নিয়ে গেলেও অপর সিএনজিটি রাস্তায় ফেলে গেছে।

মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. শিপু মিয়ার সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১২/১৪১) ও কুড়ালী লক্ষিপুর গ্রামের মো. সুলতান আলীর সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১৩/১৬৬৭) চুরি হয়। চোরচক্র মো. শিপু মিয়ার সিএনজিটি নিয়ে গেলেও মো. সুলতান মিয়ার সিএনজিটি তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দূরে ফেলে গিয়েছে। মো. শিপু মিয়া থানায় অভিযোগ দায়ের করলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ বিষয়ে গাড়ির মালিক মো. শিপু মিয়া জানান- সিএনজিটি সোমবার রাতে বাড়িতে এনে গ্যারেজে রাখি। প্রতিদিনের মত এইদিনও রাত সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিটি পাহারা দিয়ে ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারেজে সিএনজি নেই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

মো. সুলতান আলী বলেন- প্রতিদিনের মত সোমবার রাতে সিএনজিটি বাড়িতে এনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিএনজিটি নেই। কিছুক্ষণ পর খবর পাই সিএনজিটি আমার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দূরে রাস্তার মধ্যে পরে আছে। সেখানে গিয়ে দেখি গাড়ির ওয়ারিং খোলে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শিপু মিয়া নামক একব্যক্তির কাছ থেকে একটি সিএনজি চোরির অভিযোগ পেয়েছি। আমরা তাঁর বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিএনজি'টি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া আর কোন অভিযোগ পাইনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা