বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

বাগেরহাটে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সভা

বাগেরহাট প্রতিনিধি

স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে ইউএনএফপিএ এবং সিডব্লিউএফডি এর সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনার রশিদ, ষাট গম্বুজ ইউনিয়নের আমিরে জামায়াত মওলানা হাবিবুর রহমান, সমাজসেবক মোল্লা সালাউদ্দিন, সমাজসেবক শেখ রবিউল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন বিবাহ রেজিস্টার আব্দুল্লাহীল মুনইন, বিএম চুনখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকেশ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুর ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি পায়। তাই বাল্যবিবাহের প্রতি মা বাবাকে বেশি সচেতন থাকতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে প্রতিনিয়ত বাল্যবিবাহ এর বিভিন্ন অপকারিতা সম্পর্কে শিক্ষকদের আলোচনা করার আহ্বান জানান বক্তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা