সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ই সদস্য নূরুদ্দীন মাতুব্বর | ছবি: সংগৃহীত
সারাদেশ

আওয়ামী লীগ ছাড়লেন ইউপি সদস্য, বললেন ‘আমি বিএনপির একনিষ্ঠ কর্মী’

ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফরিদপুরের সালথায় আলোচনায় এসেছেন স্থানীয় ইউপি সদস্য নূরুদ্দীন মাতুব্বর। সাংবাদিক ডেকে দলটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, ‘আমি বিএনপির একনিষ্ঠ কর্মী’।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সামনে নূরুদ্দীন মাতুব্বর বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কোনো দিন জড়িত ছিলাম না। কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক পদে রেখেছে, আমি জানি না।

তিনি আরো বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। প্রয়াত কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে কাজ করেছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। অথচ আমার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তাই আমি এ পদ থেকে সরে দাঁড়াচ্ছি এবং স্পষ্টভাবে জানাতে চাই আমি বিএনপির কর্মী ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

আবেগঘন কণ্ঠে নূরুদ্দীন মাতুব্বর আরো বলেন, আওয়ামী লীগের চাপে বহু হামলা ও মামলার স্বীকার হয়েছি। মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের দলে নাম লিখিয়েছে। অথচ আমি কখনো আওয়ামী লীগ করিনি। প্রয়াত কে এম ওবায়দুর রহমান ছিলেন আমার রাজনৈতিক গুরু। তিনি একাধিকবার আমার বাড়িতে এসেছেন এবং আমাদের বাড়িতে খেয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই। আমার নাম যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে থাকে, আজ থেকেই তা প্রত্যাহার করলাম।

বর্তমানে নূরুদ্দীন মাতুব্বর গট্টি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।

উপজেলা বিএনপির এক নেতা জানান, নূরুদ্দীন মাতুব্বর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে স্থানীয় আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বরসহ শতাধিক নেতাকর্মী।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা