ড্রেজার–বাল্কহেডে আগুন জ্বলছে ৷ ছবি: প্রতিনিধি
সারাদেশ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনকারী চক্রের ড্রেজার–বাল্কহেডে আগুন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি ড্রেজার ও বাল্কহেডে আগুন দিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুমিরা ফেরিঘাটের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি চক্র এসব যন্ত্রের মাধ্যমে সাগর থেকে বালু তুলে বাইরে বিক্রি করে আসছিল বলে অভিযোগ।

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, ঠিক কোন চক্র এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে তা তারা নিশ্চিত নন।

নৌ–পুলিশও বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি। এর আগে বুধবার ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডেও একই ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসী ধাওয়া দেয়।

এলাকাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ বালু তোলার কারণে উপকূলীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

জেলে সন্তোষ কুমার জানান, বালুর স্তর পরিবর্তনের ফলে সাগরের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নৌকা রাখার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী হাজী কামাল উদ্দিন ও ফরিদুল আলমের অভিযোগ, সরকার থেকে শুধুমাত্র স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লিজ নেওয়া শিপইয়ার্ডগুলোই বালু উত্তোলনে জড়িত। তাদের মতে, এভাবে বালু তোলা চলতে থাকলে উপকূলে ভাঙন দেখা দেবে, কৃষিজমি অকার্যকর হয়ে পড়বে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

কুমিরা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর জানান, ড্রেজার ও বাল্কহেডে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আমার বাঙলা/আবীর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে কক্সবাজ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমা...

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জার...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা