ছবি: সংগৃহীত
সারাদেশ

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে তাঁতীদলের বিক্ষোভ

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও গুপ্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ-এর নেতৃত্বে মিছিলটি ফেনী শহরের মহিপাল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেন জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন রাজু, সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মইনুল শাহি, মিজান, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোকসুদুর রহমান স্বপন, সোনাগাজী উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল নোমান, দাগনভুঁইয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাইফুল রানা, ফুলগাজী উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ও মো. সেলিম, এবং দুই নম্বর পাঁচগাছিয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক দিদার হোসেন ভূঁইয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন রাজু।

সমাবেশে সরোয়ার জাহান শ্রাবণ বলেন, “৫ আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে রয়েছেন। তাঁর সন্ত্রাসী কর্মীরা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে গুপ্ত হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা তাঁতীদলের পক্ষ থেকে এসব নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।”

তিনি আরও বলেন, “আগামীকাল মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে আওয়ামী লীগের এই নৈরাজ্যের প্রতিবাদ জানাব এবং জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।”

প্রতিবাদ সমাবেশে জেলা, উপজেলা ও পৌর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা