ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ায় কোটি টাকার অনুদান দিলেন হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬০০ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ১ কোটি ২০ লাখ টাকার অনুদান তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নবিত্ত পরিবারগুলোর হাতে এই অনুদান বিতরণ করা হয়।

জানা গেছে, হাতিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো একযোগে ৬০০ পরিবারের মধ্যে এত বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বেসরকারি দাতব্য সংস্থা আল-মানাহিল ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রতিটি পরিবারকে এককালীন ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এ অনুদান প্রদানের উদ্যোগটি নেওয়া হয় আবদুল হান্নান মাসউদের অনুরোধে। তার প্রস্তাবের ভিত্তিতে ফাউন্ডেশনটি পূর্বে প্রস্তুত করা তালিকা অনুসারে অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে।

অনুদান প্রদান অনুষ্ঠানে আবদুল হান্নান মাসউদ বলেন, “কেবল সরকারি অনুদানের ওপর নির্ভর করে যুগ যুগ ধরে বঞ্চিত দ্বীপ হাতিয়ার উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমি দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা ভবিষ্যতে হাতিয়ার অবকাঠামোগত ও আর্থিক উন্নয়নে আরও সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।”

তিনি আরও বলেন, “সংস্থাটি সারাদেশে মোট ১ হাজার ৫৫৫ জনকে সহায়তার জন্য নির্বাচিত করলেও, আমার উদ্যোগে শুধু হাতিয়া উপজেলাতেই ৬০০ জনকে নগদ অনুদান প্রদান করা হয়। আমি বিশ্বাস করি, এই সামান্য সহায়তাই আপনাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। হাতিয়ার দরিদ্র জনগোষ্ঠীর জীবনে আশার আলো জ্বালাতে আমরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখব।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা