ছবি: প্রতিনিধি
রাজনীতি

চট্টগ্রামে পরাজিত জামায়াত প্রার্থীর সাথে সাক্ষাৎ বিএনপির প্রার্থীর

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. মো. আবু নাছের–এর সঙ্গে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে ডা. আবু নাছেরের বাসভবনে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে তাঁরা মত দেন।

আলোচনায় কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা। এলাকার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

সাক্ষাৎ শেষে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন তাঁরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এরশাদ উল্লাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

ফরিদপুরের আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিক আটক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর মাধবদী এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হও...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদি...

ভিসি নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা