জাতীয়

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নুর আলম,নীলফামারী সংবাদদাতা

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে। এরমধ্যে ৭৯৯টি নারী নির্যাতন, ১২টি শিশু নির্যাতন ঘটনা রয়েছে এসব ঘটনায় মামলা হয় মাত্র ৯৯টি।
মঙ্গলবার দুপুরে (১২মে) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত পরামর্শ সভায় এই তথ্য জানানো হয়।
উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুবাশি^রা আমাতুল্লাহ।
এতে উল্লেখ করা হয় সহিংসতার মধ্যে শারীরীক নির্যাতন ২২২টি, ভয়ভীতি ১১০টি, গৃহ নির্যাতন ৯৫টি, জমি জমা সংক্রান্ত ৭৫টি, আর্থিক ৫৪টি, যৌতুক ৫০টি, ধর্ষণ চেষ্টা ২৮টি, চুরি ছিনতাই ২৩টি, অপহরণ ১৯টি, অনলাইন হয়রানী ১৬টি, ধর্ষণ ৮টি, ইভটিজিং ৬টি এবং অন্যান্য ৬টি।
ডেমক্রেসিওয়াচ’র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ সভায় স্বাগত বক্তব্য দেন। এতে জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি উপস্থাপন করেন ডেমক্রেসিওয়াচের আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম।
নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ হোসেন, সাংবাদিক নুর আলম, সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান দৌলত জাহান ছবি, এ্যাডভোকেট আলপনা রায় প্রমুখ বক্তব্য দেন।
ডেমক্রেসিওয়াচের আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম জানান, আমরা থানা, আদালত, মহিলা বিষয়ক কার্যালয়, ইউনিয়ন পরিষদ, নাগরিক প্ল্যাটফর্ম ও স্থানীয় পত্রিকা থেকে এই সংগ্রহ করি। এরচেয়ে বেশি নির্যাতনের ঘটনা রয়েছে যেগুলো আমরা সংগ্রহ করতে পারিনি।
তিনি বলেন, নীলফামারী সদর উপজেলার মধ্যে নির্যাতনের দিক থেকে টুপামারী, গোড়গ্রাম, সংগলশী ও সোনারায় ইউনিয়নকে আমরা ঝুঁকিপুর্ণ ইউনিয়ন হিসেবে চিহিৃত করেছি।
বক্তারা বলেন, সামাজিক প্রতিরোধের অভাব, সমাজ কাঠামোয় নারীর দুর্বল অবস্থান, আইনের প্রয়োগিক দুর্বলতা, বিলম্বিত বিচার প্রক্রিয়া ও মামলার জট, রাজনৈতিক লেজুরবৃত্তিম সামাজিক অবস্থান ও মান সম্মানের ভয়ে অনেক ঘটনা গোপন করার কারণে নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।
সচেতনতা ও সামাজিক আন্দোলন সৃষ্টি, আইনের কঠোর প্রয়োগ, বাল্য বিয়ে রোধ, শিক্ষার হার বাড়ানোসহ পরিবার থেকে প্রযুক্তির অপব্যবহার রোধে গুরত্বারোপ করা হয় এই সভায়।
সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, নারী উন্নয়ন কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্নজন এতে অংশ নেন।
ডেমক্রেসিওয়াচ’র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ জানান, নাগরিক প্ল্যাটফর্ম, মিডিয়া এবং সরকারী কর্মকর্তাগণের সঙ্গে জেন্ডার ভায়োলেন্সের পরিস্থিতি বিশ্লেষণ, সুপারিশ এবং জেন্ডার সহিংসতা হ্রাস করার কৌশল নির্ধারণ ও করণীয় বিষয়ে এই পরামর্শ সভা আহবান করা হয়।
ফেসিং প্রকল্প জেলার চারটি উপজেলায় কাজ করছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আর...

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের লজ্জার  রেকর্ড বাংলাদেশের নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক জাপানের আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ফ...

সাভারে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢ...

নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা