ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ায় বিটিভি সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ

আমার বাঙলা ডেস্ক

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নোয়াখালীর হাতিয়া হামলার স্বীকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিন। সন্ত্রাসীরা রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে গামছাখালী এলাকায় যান। এ সময় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাথাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা