ছবি: সংগৃহীত
সারাদেশ

আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির ‘বাজার লকডাউন'

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গীরের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতারা ‘বাজার লকডাউন’ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে বাজারে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার রাতে চরজব্বর থানা পুলিশ আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গীরকে আটক করে। তিনি চরবাটা ইউনিয়নের মোজাম্মেল হোসেন মোজামের ছেলে এবং সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

পুলিশের দাবি, আনিসুল হক জাহাঙ্গীর ১৩ নভেম্বর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে লোকজন জোগাড় ও পৃষ্ঠপোষকতা করছিলেন। এ ঘটনায় তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের গ্রেফতারের প্রতিবাদে খাসেরহাট বাজার লকডাউন কর্মসূচি পালন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন এবং চরবাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা গোলাম মাওলা মেম্বার।

গোলাম মাওলা মেম্বার বলেন, “আনিসুল হক জাহাঙ্গীর আওয়ামী লীগ করেন কি না জানি না। তবে তিনি একজন ব্যবসায়ী। তাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে বলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে দোকান বন্ধ রেখেছেন।”

বিএনপি নেতা আবদুর রহমান খোকন জানান, “জাহাঙ্গীর একজন পরিচিত ব্যবসায়ী। তার গ্রেফতারের প্রতিবাদে বাজারে লকডাউন পালন করা হয়েছে।”

অন্যদিকে, আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে বাজার লকডাউন করার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষ বিক্ষোভ করেন। এসময় তারা গোলাম মাওলা মেম্বারকে প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটি থেকে অপসারণ এবং আবদুর রহমান খোকনকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার সুনির্দিষ্ট অভিযোগে আনিসুল হক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।”


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা