সারাদেশ
আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক আনোয়ার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল ১৭টি পদের মধ্যে ১৬টি পদে বিজয়ী হয়েছে। একটি পদে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।

সরকার হুমায়ুন কবির সভাপতি এবং এইচ এম আনোয়ার প্রধান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী আব্দুল বারী ভুঁইয়া। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী আব্দুল গাফ্ফার ও সাদ্দাম হোসেন।

অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক, কোষাধ্যক্ষ শাহজাদা দেওয়ান,আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান,সমাজ সেবা সম্পাদক রাজীব মন্ডল, আইনজীবীদের ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ নির্বাচিত হয়েছেন।সদস্য পদে ফাতেমা আক্তার, তেহসীন হাসান,দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান বিজয়ী হয়েছেন।

জামায়াত সমর্থিত প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী আফরোজা জাহান নির্বাচিত হয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা