সংগৃহিত
লাইফস্টাইল

সজনে ফুলের পুষ্টিগুণ, খাওয়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক: বসন্তকালে সজনে গাছে ফুল ধরে। এই মৌসুমে ভাইরাসঘটিত রোগ বৃদ্ধি পায় বলেই মনে হয় প্রকৃতিও নিজের মতো করে তার সমাধান প্রাকৃতিক জিনিসে ছড়িয়ে রাখে। তাইতো বসন্তকালে তুঙ্গে থাকে সজনে ফুলের চাহিদা।

ভিটামিন সি, এ, বি৬, ক্যালশিয়াম, পটাশিয়াম ও আয়রনের মতো খনিজে ভরপুর সজনে ফুল। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।

সজনে ফুলের পুষ্টিগুণ-

১) অ্যান্টি অক্সিডেন্ট:

কোয়েরসিটিন ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে সজনে ফুলে। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২) প্রদাহনাশক:

শরীরে যে কোনো ধরনের প্রদাহনাশ করতে সাহায্য করে সজনে ফুল। বাতের ব্যথা থেকে কার্ডিওভাস্কুলার রোগ, সবেতেই কাজ করে এই সজনের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ।

৩) ডায়াবেটিস নিয়ন্ত্রণে:

যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য মহৌষধ সজনে ফুল। ইনসুলিন হরমোনের উৎপাদন, ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে এই সজনে ফুল।

চলুন জেনে নেয়া যাক সজনে ফুলের রেসিপি-

উপকরণ:

১) সজনে ফুল ১ কাপ

২) ছোট করে কাটা আলু ১ কাপ

৩) টমেটো কুচি আধা কাপ

৪) আস্ত সরিষা ১ চা চামচ

৫) পোস্ত ২ চা চামচ

৬) গোলমরিচ ৪-৫টি

৭) রসুন কুচি ১ চামচ ও

৮) কাঁচা মরিচ ২টি।

পদ্ধতি:

প্রথমে সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ফুলগুলো ভিজিয়ে রাখুন। মিক্সিতে সরিষা, পোস্ত, গোলমরিচ ও মরিচ বেটে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিন।

একটু ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। আলু ভাজা হয়ে এলে তার মধ্যে দিন টমেটো কুচি ও লবণ। আধা কাপ পানি দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন।

একেবারে শেষে সজনে ফুলগুলো দিয়ে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা