সংগৃহিত
লাইফস্টাইল

আত্মবিশ্বাসী হতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: আত্মবিশ্বাসী মানুষ সারাক্ষণ নিজের আলোতেই ঝলমল করতে থাকে। এ ধরনের মানুষের গঠনমূলক মানসিকতা তাকে অপরের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আত্মবিশ্বাস অনায়াসে তার কর্মের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেগুলো সহজেই নজর কাড়ে।

আত্মবিশ্বাসী হওয়া কঠিন কিছু নয়। তবে কিছু চর্চা বজায় রাখা জরুরি। যেগুলো আপনার ভেতরে গড়ে তুললে আপনিও হতে পারবেন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়-

১) শারীরিক সুস্থতার দিকে মনোযোগ দিন

কাজ, পড়াশোনা কিংবা ক্যারিয়ারের পেছনে ছুটে অনেকেই নিজের শরীরের দিকে খেয়াল রাখেন না। কিছু খেয়ে নিলেই হলো ভেবে প্রতিদিন অপুষ্টিকর খাবার খেয়ে যান, একরাত না ঘুমালে কিছু হয় না ভেবে রাতের পর রাত জেগে থাকেন। এই অভ্যাসগুলো তাদেরকে ভেতর থেকে একটা সময় গুড়িয়ে দেয়। তখন শারীরিকভাবে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, নিজের সুস্থতার দিকে আগে খেয়াল রাখতে হবে। কারণ সুস্থতা না থাকলে বাকি সবকিছু ফিকে হয়ে দাঁড়ায়। সকালে ঘুম থেকে উঠুন, রাতে আগেভাগে ঘুমাতে যান, স্বাস্থ্যকর খাবার খান নিয়ম মেনে, প্রয়োজনীয় শরীরচর্চা করুন। এসবই অভ্যাসী আপনাকে সুস্থ রাখবে। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সহজেই।

২) বই পড়ুন এবং আপডেট থাকুন

বই পড়া আপনাকে একজন আত্মবিশ্বাসী ব্যক্তিতে পরিণত করতে পারে। এটি আইকিউ বাড়ায় এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। বই পড়া আপনাকে জীবনে বড় হতে সাহায্য করবে। ভালোভাবে পড়ার অভ্যাস আপনাকে আত্মবিশ্বাসী, আরও স্পষ্টবাদী এবং আকর্ষণীয় করে তোলে। ধর্মীয় গ্রন্থ, ম্যাগাজিন, ই-বুক এবং সম্পাদকীয় পড়ার অভ্যাস সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ায়।

৩) যোগাযোগ দক্ষতা উন্নত করুন

আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দিন। যারা জনসাধারণের সঙ্গে কথা বলতে বা বক্তৃতা করতে পারদর্শী, তাদের অন্যদের তুলনায় স্মার্ট এবং আরও আকর্ষণীয় দেখায়। আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য টক শো দেখতে পারেন।

৪) বডি ল্যাঙ্গুয়েজ পরিমার্জিত করুন:

ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেককিছু প্রকাশ করে। এটি আপনার পরিচয় ফুটিয়ে তোলে অনেকটাই। ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে এই বডি ল্যাঙ্গুয়েজ। সুতরাং আরও আত্মবিশ্বাসী হতে চাইলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ পরিমার্জিত করুন। হাঁটার শৈলী উন্নত করুন এবং এমনকী বসার ভঙ্গির দিকেও খেয়াল রাখুন। কারও সঙ্গে কথা বলার সময় মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। তার চোখে চোখ রেখে কথা বলুন।

৫) আশাবাদী হোন:

সব সময় ইতিবাচক চিন্তা করুন। এটি আপনাকে আশাবাদী রাখবে। অন্যদের থেকে কী পেলাম তা চিন্তা না করে কী দিতে পারলাম তা চিন্তা করুন। এটি আপনাকে কৃতজ্ঞ থাকতেও শেখাবে। প্রগতিশীল জীবনধারার জন্য ইতিবাচক মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। ইতিবাচক হলে তা আপনাকে আত্মবিশ্বাসী হতেও সাহায্য করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা