লাইফস্টাইল
ক্লিনিকের পরিচালক ডা. ফারহানা ইসলাম

কসমেডিকা লেজারের প্রায়োরিটি মেম্বারশিপ কার্ড লঞ্চিং

নিউজ ডেস্ক: বর্তমান সময়ের হলো আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, কসমেডিকা লেজার ক্লিনিকের প্রায়োরিটি মেম্বারশিপ কার্ডের (পিএমসি) মাধ্যমে লেজার সেবা আরও সহজলভ্য হলো। বর্তমান সময়ে লেজার ও এস্থেটিক ট্রিটমেন্ট একটি বিজ্ঞানসম্মত আধুনিক সেবা যার মাধ্যমে সহজেই রূপচর্চাসহ বিভিন্ন ধরনের শারীরিক অসঙ্গতি দূর করা যায়। যার ফলে মানুষ এখন এই সেবার দিকে আকৃষ্ট হচ্ছে। কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। লেজার ও এস্থেটিক ট্রিটমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় বলে এটি বেশ খরচসাধ্য। যে কারণে সবার পক্ষে এখনও এই ধরনের ট্রিটমেন্ট নেয়া সম্ভব হচ্ছেনা। এমন অবস্থায় ব্যতিক্রমী উদ্যোগে লেজার ও এস্থেটিক ট্রিটমেন্টের দ্বার সবার জন্য উন্মুক্ত করেছে কসমেডিকা লেজার ক্লিনিক। যুক্তিসংগত খরচে গ্রাহক সেবার মান বাড়াতে কসমেডিকা লঞ্চ করেছে প্রায়োরিটি মেম্বারশিপ কার্ড (পিএমসি)। মাত্র ৬০০ টাকা মূল্যে এই কার্ড নিয়ে মেম্বারশীপ গ্রহণ করলে গ্রাহকরা সকল সেবায় পাবেন একটি বিশেষ ছাড়। সম্প্রতি গুলশানের নাভানা টাওয়ারে কসমেডিকা লেজার ক্লিনিকের এই প্রায়োরিটি মেম্বারশিপ কার্ড (পিএমসি) লঞ্চ করেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেখানে তিনি এসব কথা বলেন। চমকের মতে-সময় বদলেছে, বর্তমানে তাই লেজার ও এস্থেটিক সেবার দিকে সবার আগ্রহও বেড়েছে। ঠিক এমন সময় পিএমসি কার্ড লঞ্চ করা হলো, এর মাধ্যমে সকল গ্রাহক যেন যুক্তিসঙ্গত মূল্যে সেবা নিতে পারে সেই দ্বার উন্মোচিত হলো। কসমেডিকা লেজার ক্লিনিকের পরিচালক ডা. ফারহানা ইসলাম বলেন- মানুষ যেন সহজেই সাধ্যের মধ্যে এই সেবাগুলো নিতে পারে, সেই দিকটা খেয়াল রেখেই আমরা পিএমসি চালু করেছি। দেশের বিভিন্ন প্রান্তে সহজেই কসমেডিকার এই সেবা পৌঁছে দেয়া যায়, আমরা এখন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

ঈশ্বরদীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অমানবিক মারধরে মেহেদী হাসান (১৭) নামে এক অটোরিকশাচালকে...

চশমার কাচে আঁচড়? যে ভুলগুলো এড়াবেন

চশমা এখন শুধু দৃষ্টিশক্তির সমস্যা দূর করার উপায় নয়, বরং দৈনন্দিন জীবনেরও গুরু...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রো...

ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্ত...

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা