সংগৃহিত
লাইফস্টাইল

মুখে দুর্গন্ধ হলে কী করণীয়

লাইফস্টাইল ডেস্ক: মুখে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর নিশ্বাস যেমন লজ্জায় ফেলে দেয়; তেমনই স্বাস্থ্যেরও ক্ষতি করে। মুখে দুর্গন্ধ থাকলে কারো কাছাকাছি যাওয়ার আগে হীনমন্যতায় ভুগতে পারেন।

মূলত, কিছু বদঅভ্যাস বা শারীরিক কিছু গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। কী কী কারণে মুখে গন্ধ হতে পারে:

১) দাঁতে ক্যাভিটি বা ক্যারিজ

২) দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা

৩) অপরিষ্কার দাঁত ও অপরিষ্কার জিহ্বা

৪ ) আঁকাবাঁকা দাঁতের গঠন

৫ ) ক্যালকুলাস বা পাথর জমে থাকা

৬ ) দাঁতের গোড়া বা মাড়ি থেকে রক্ত পড়া।

এ ছাড়া অনেকক্ষণ খালি পেটে থাকা, খাবার ঠিকভাবে না চিবানো, ডিহাইড্রেশন, ভিটামিনের অভাব, ডায়াবেটিস ও লিভারের সমস্যা ইত্যাদি কারণে হতে পারে।

চলুন জানা যাক, মুখে দুর্গন্ধ থেকে পরিত্রাণের উপায়--

নিয়মিত দাঁত ব্রাশের সময় দাঁতের সঙ্গে জিহ্বাও ভালোকরে পরিষ্কার করে নিতে হবে। মুখে দুর্গন্ধ এড়াতে অনেক রকমের কৌশল আছে। তবে সবচেয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ হলো স্কেলিং করা। এতে মুখ ও মাড়ির গোড়া থেকে সব ধরনের ময়লা, ক্যালকুলাস, রক্ত পড়া বন্ধ করে। এজন্য একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে। তাই মুখে দুর্গন্ধ থাকলে কারো কাছে যাওয়ার আগে একজন ডেন্টিস্টের কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ।

কিছু ঘরোয়া টোটকা—

লেবু বা আদা চা

খুব ভালো অ্যান্টিঅক্সিড্যান্টের কাজ করে চা। তাই দুধ ছাড়া লেবু বা আদা দিয়ে রং চা পান করতে পারেন।

লেবু

এক কাপ পানিতে এক টেবিল চামচ লেবুর রস, অল্প পরিমাণ লবণ মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখের দুর্গন্ধ দূর হবে।

লবঙ্গ

মুখের মধ্যে কয়েকটি লবঙ্গ দিয়ে রাখুন। চিবোতে থাকলে লবঙ্গের রস মুখের দুর্গন্ধ দূর করবে। এছাড়া এক কাপ পানিতে এক চা চামচ লবঙ্গ দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে দিনে দুবার লবঙ্গ চা খান। এতেও মুখের দুর্গন্ধ দূর হবে।

দারুচিনি

অল্প পরিমাণে দারুচিনি নিয়ে চিবালেও মুখ থেকে দুর্গন্ধ দূর হবে।

যাদের শারীরিক গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কেননা প্রিয়জনের নিশ্বাস হোক দুর্গন্ধমুক্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা