ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম চলছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এ ছাড়া পানির নিচে কেউ ডুবে আছেন কি না, তা-ও নিশ্চিত বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি।

এর মধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবু...

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিয...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) স...

দুই দিন পর রোম থেকে ফিরল বিমানের যাত্রীরা

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটক...

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে ১১ দলীয় জোট। রোববার (৯ আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা