ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

রংপুর প্রতিনিধি

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মো. আবু জাফর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবু জাফর বলেন, পরিসংখ্যান কেবল সংখ্যাগত সমষ্টি নয়, এটি একটি দেশের সামগ্রিক উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতিচ্ছবি। তিনি দেশের উন্নয়ন ও নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরিকল্পনা প্রণয়নেই নয়, পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নেও নির্ভুল পরিসংখ্যান সমভাবে গুরুত্বপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে মো. আবু জাফর জোর দিয়ে বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বিষয়ভিত্তিক সঠিক তথ্য কার্যকর ভূমিকা পালন করবে। তথ্য সংগ্রহ প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিসংখ্যান দিবস পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর গুরুত্বকে উপলব্ধি করা যায়। সঠিক পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত অর্থনীতির জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন যে, নীতিনির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন সেক্টরের অগ্রগতি পরিমাপে পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের মতো তথ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা জান্নাত। আলোচনা সভার শুরুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন উইংয়ের কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাজিব ঘোষ।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ অনুষ্ঠানে সশস্ত্র হাম...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদে...

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়ে...

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাক...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা