ছবি: সংগৃহীত
খেলা

ম্যাচ চলাকালীন স্ট্রোকে মারা গেলেন বরিশালের ফিজিও

ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের ক্রিকেটারদের সুস্থ রাখতে গত এক দশক ধরে কাজ করছিলেন হাসান আহমেদ। আজও সেই দায়িত্ব পালন করতে দলের সঙ্গে খুলনা জেলা স্টেডিয়ামে ছিলেন ৪৭ বছর বয়সী ফিজিও।

কিন্তু আজ খেলোয়াড়দের রেখে নিজেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হাসান। তার ‍মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বরিশাল টিম ম্যানেজমেন্ট।

২৭তম এনসিএলে খুলনা-বরিশালের ম্যাচ চলাকালীন তৃতীয় দিন সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

হাসানের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় জানিয়েছে, আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে নামবে বাংলাদেশ দল।

সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতাও পালন করা হবে। এনসিএলের চতুর্থ দিনও একইভাবে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।

এর আগে জাতীয় লিগের প্রথম দিন ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়েন বরিশালেরই ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার।

পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও হাসপাতালে নেওয়া লাগেনি তাকে। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা