সংগৃহিত
অপরাধ

মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিজ বোনের জামাইকে উপহার দিয়েছিল চোর। পরে সেই ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতাররা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলার হাট (তেঁতুলিয়া) গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. আব্দুর রহিম (৩২)।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে মো. জসীম উদ্দিন নামের এক ব্যবসায়ী মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গী থেকে বাড়ি যাচ্ছিলেন। সে সময় চোর চক্রের ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে। পরে তার হাত-পা বেঁধে ভুট্টা ক্ষেতে ফেলে দেয় চোর চক্রের সদস্যরা।

তারপর জসীম উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চোররা। পরে চুরি করা মোটরসাইকেলটি বোন জামাইকে উপহার দেন সাইফুল নামের এক ছিনতাইকারী।

এ ঘটনায় ভুক্তভোগী জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন। বালিয়াডাঙ্গী থানার মামলা নং- ১০, তারিখ- ১৩/০১/২০২৪, ধারা-৩৯৪/৪৬১/৩৮০ দণ্ডবিধি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল মোড়লহাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়ায় চোর সাইফুলের বোনের জামাই মো. আমির হোসেন ওরফে ভুট্টুর বসতবাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা