সংগৃহিত
বিনোদন

মানুষ কষ্টের সময় পাশে থাকে না

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হলে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের বছর অভিনেত্রী ক্যানসার মুক্ত হন।

নতুন জীবন পেয়ে কাজে ফিরেছেন মনীষা। চলতি মে মাসের ১ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এ সিরিজে মল্লিকাজান চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় উঠে এসেছেন। এ উপলক্ষে এনডিটিভি-কে সাক্ষাৎকার দিয়েছেন মনীষা। এ আলাপচারিতায় ‘হীরামান্ডি’-এর বিভিন্ন বিষয় নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কাটানো কঠিন সময় নিয়েও কথা বলেন মনীষা।

মনীষা কৈরালা বলেন, ‘এটি এমন একটি জার্নি ছিল, যেখান থেকে অনেক কিছু শিখেছি। আমি সত্যিই বিশ্বাস করতাম, আমার অনেক বন্ধু আছে। আমি ভেবেছিলাম— যাদের সঙ্গে পার্টি করেছি, একসঙ্গে ঘুরেছি, মজা করেছি, তারা আমার কষ্টের সময়ে আমার সঙ্গে থাকবে। কিন্তু তারা আমার পাশে ছিল না।’

মানুষ কষ্টের সময়ে মানুষের পাশে থাকেন না। তা উল্লেখ করে মনীষা কৈরালা বলেন, ‘মানুষ কারো কষ্টের সময় পাশে থাকে না, তখন তাকে একা ছেড়ে চলে যায়। মানুষ কারো কষ্ট অনুভব করতে চায় না, বরং পালানোর অজুহাত খুঁজে। এটাই মানুষের স্বভাব। আমার তখন নিজেকে খুব একা মনে হয়েছিল। সেই সময়ে শুধু আমার পরিবারের সদস্যরাই আমাকে ঘিরে রেখেছিলেন।’

মনীষা তার পরিবারের সবাইকে পাশে পাননি। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বড় একটা কৈরালা খান্দান আছে। সেসময় তারা কেউ পাশে ছিলেন না। আমার সেই বড় পরিবারে সবাই ধনী। তারা এটার ভার বহন করতেই পারতেন, তবে কেউ ছিলেন না। ছিলেন শুধু আমার মা-বাবা, ভাই আর ভাইয়ের স্ত্রী। শুধু এই ক’জনই ছিলেন। তখন আমি বুঝেছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও শুধু ওরাই আমার সঙ্গে থাকবে। তাই এখন আমার অগ্রাধিকার আমার পরিবার। ওরাই আমার জীবনে সবচেয়ে আগে, বাকি সবাই পরে।’

‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা